শেরপুর জেলা আইন জীবি সমিতির নির্বাচনে আ’লীগ ৭, বিএনপি ৬ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শেয়ার করুন:

শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৩ পদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদকসহ ৭ প্রার্থী এবং বিএনপি ও সমমনাদের সমর্থিত প্যানেলের সভাপতিসহ ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে সমিতির ২নং ভবন মিলনায়তনে ওই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড়। নির্বাচিতরা হচ্ছেন যথাক্রমে সভাপতি এমকে মুরাদুজ্জামান (বিএনপি), সহ-সভাপতি হরিদাস সাহা (আ’লীগ) ও আশরাফুল আলম লিচু (বিএনপি), সাধারণ সম্পাদক মো. আবুল মানসুর স্বপন (আ’লীগ), সহ-সাধারণ সম্পাদক মোক্তারুজ্জামান মুক্তার (বিএনপি) ও মোহাম্মদ আকরামুজ্জামান (আ’লীগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আশরাফুজ্জামান আশরাফ (আ’লীগ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. রেজুয়ান উল্লাহ (বিএনপি), অডিটর রেকামুল ইসলাম সাজু (আ’লীগ) এবং সদস্য আসিফ জামান ও মোহাম্মদ আকতারুজ্জামান (বিএনপি), আব্দুল্লাহ আল-কায়সার মারুফ ও লক্ষী রানী সরকার (আ’লীগ)। 
জানা যায়, ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু ২৭ ফেব্রুয়ারী সমঝোতার ভিত্তিতে প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন উল্লেখিত ১৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। 

শেয়ার করুন: