শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি শুরু 

শেয়ার করুন:
শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি শুরু
শেরপুর জেলা প্রতিনিধি :
বাসা বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি শুরু  হয়েছে।
৯ জুলাই দুপুরে শেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত সুপার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল আহমেদ এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় জেলার মো: আব্দুস সেলিম,
ডেপুটি জেলার- সেলিনা আক্তার রেখা, শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আজিজুল হক আজিজ, সা: সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আরমান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন পাঠান উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা কাজে শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার কর্মীরা সহযোগিতা করছে।
উদ্বোধনকালে ভারপ্রাপ্ত সুপার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল আহমেদ বলেন, বন্দীদের নিরাপদ রাখতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন বন্দীদের মন ও শরীর ভালো রাখতে কারাগারে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন: