শেরপুরে মানবাধিকার কমিশনের আইডি কার্ড বিতরন ও ইফতার
শেরপুর জেলা প্রতিনিধি :
বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ সন্ধায় শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মোঃ মেরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। আরো উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এমদাদুল হক মাস্টার, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন সোহেল, জেলা মানবাধিকার কমিশনের কার্যকরী সভাপতি জুবায়ের রহমান, সিনিয়র সহসভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মানিক মিয়া, খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জামিল হোসেন সরকার, মানবাধিকার কমিশনের জেলা সহসভাপতি খোকন তালুকদার, আব্দুল মোমেন, কাওছার হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেহেদী হাসান পাপুল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমদ দীপু, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন রাসেল, যুগ্ম কোষাধ্যক্ষ শামসুল হক, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার শাকির, দপ্তর সম্পাদক শরিফ উদ্দিন বাবু,, প্রচার সম্পাদক রাকিবুল আওয়াল পাপুল প্রমুখ।
অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে মানবাধিকার কর্মী ও জেলা কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন রাসেলের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসাথে ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানানো হয়।
একইসাথে জেলা কমিটির পরিধি বৃদ্ধি করে সংগঠনকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
