শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ

শেয়ার করুন:

শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে শেরপুর জেলা যুবদলের নেতারা।শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদের ব্যবস্থাপনায় শেরপুর জেলা শহরের থানার মোড় থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা লিফলেট বিতরণ শুরু করে নিউমার্কেট, খরমপুর, কলেজমোড়, বটতলা, শহীদ বুলবুল সড়ক হয়ে একই স্থানে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মধ্যে দিয়ে লিফলেট বিতরনের কাজ শেষ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক মোল্লা, সহ সভাপতি মীর কাশেম ও মোর্শেদুজ্জামান মুর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিপন, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু, জেলা তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা, ধলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদার, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাশেদুজ্জামান রানা, যুবনেতা মাহবুবুর গণী বাবু, মন্টি, জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা সম্পাদক ইমরান হাসান বাবু, জেলা শ্রমিক দল নেতা নিজামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিএনপি ও যুবদলের নেতারা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না। সুতরাং যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

শেয়ার করুন: