শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবার  ভোলায় কুরআন খতম

শেয়ার করুন:

ইমরান তাহির (ভোলা): শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবার  ভোলায় কুরআন খতম দিয়ে বিজয় দিবস পালন করেছেন চরমোনাইর পীরের নেতৃত্বাধীন  ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা শাখা।
 দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ  স্বাধীন করতে গিয়ে যারা  শহীদ হয়েছেন তাদের  আত্মার মাগফিরাত কামনায় মাদ্রাসার ছাত্রদের দিয়ে কুরআন খতমের মাধ্যমে  তাদের জন্য  দোয়া প্রার্থনা করা হয়
এবং দলটির প্রায় দুই হাজার নেতাকর্মীকে নিয়ে শহরে  বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী পূর্ব সমাবেশে দলের নেতারা বাংলাদেশের  স্বাধীনতার ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
দলটির সিনিয়র নেতারা বলেন দেশ আজ স্বাধীন কিন্তু  মানুষ তাদের স্বাধীনতা এখনো ফিরে পায়নি। তারা সরকারের কাছে দাবি জানান দেশের মানুষের স্বাধীনতা ও অধিকার ফিরে দিতে।
বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন  বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর  মুক্তিযোদ্ধা কাঞ্চন মিয়া এবং ইসলামী আন্দোলন ভোলা জেলার সিনিয়র সহসভাপতি মাওলানা আতাউল রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম।এবং ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি এইচ এম ইব্রাহিম খলিল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন  সহ কয়েক হাজার নেতাকর্মী। 
বিজয় দিবসের র্যালিটি ভোলা সরকারী স্কুল মাঠ থেকে শুরু করে সদর রোড দিয়ে বাংলা স্কুল মোর হয়ে সরকারি স্কুলের মাঠে এসে দোয়া মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

শেয়ার করুন: