আঃ খালেক পিভিএম,পাবনা।।
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত অপারেশান-৪,রংপুর ডোমেইনের অধীন,লালমনিরহাট জেলার,হাতিবান্ধা-১ ও ২ শাখার কর্ম এলাকার গরীব,দুস্থ,অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে পিকেএসএফ এর আর্থিক সহযোগিতা ও টিএমএসএসের ব্যবস্থাপনায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।হাতিবান্ধা উপজেলার ২টি শাখার বিভিন্ন এলাকার ৫ শত শীতার্ত পরিবারের পুরুষ ও মহিলাদের মধ্যে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র কম্বল পেয়ে অসহায় মানুষ ও উপকারভোগী পরিবারের সদস্যরা টিএমএসএসের কর্মকর্তা ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।হাতিবান্ধা উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মধ্যে ২৯ জানুয়ারি হাতিবান্ধা-১ শাখার ম্যানেজার মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন ১ নং বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু হেনা মোস্তফা কামাল সোহেল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হোসেন তালুকদার,হাতিবান্ধা থানার সাব ইন্সপেক্টর মোঃ শামসুল হক,সমাজ সেবক শাওন রেজা ও টিএমএসএসের অপারেশন রংপুর ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান।প্রধান অতিথি বলেন,টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় এ উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণের কাজ পরিচালনা করছে।তিনি আরো বলেন,টিএমএসএস যেমন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে,তেমনি সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসা দরকার।বিশেষ অতিথি চেয়ারম্যান আবুল হোসেন তালুকদার বলেন,এমন সামাজিক কার্যক্রম সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে টিএমএসএসের অপারেশান রংপুর ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান বক্তব্য দেন।তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেন, টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের লালমনিরহাট জোন প্রধান মোঃ ময়নুল হক প্রধান,হাতিবান্ধা অঞ্চল প্রধান মোঃ গোলাম আজাদ,হাতিবান্ধা-২ শাখার প্রধান মোঃ মাহাবুব আলম টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।এলাকার অসহায় মানুষের মধ্যে সুষ্ঠুভাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে পেরে সংস্থাটির ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।তিনি ভবিষ্যতে এমন আরো অনেক সামাজিক ও মানবিক কাজে টিএমএমএস-তাদের কর্মকান্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় টিএমএসএসের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা,নানা শ্রেণি পেশার মানুষ,টিএমএসএসের উপকারভোগী সদস্য,এনজিও কর্মী,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
