
ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গুলিতে অন্তত দুজন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’জন ব্যক্তিকে পার্লামেন্টের বাইরে আহত অবস্থায় দেখেছেন। বাইরে গুলিতে অন্তত দুজন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’জন ব্যক্তিকে পার্লামেন্টের বাইরে আহত অবস্থায় দেখেছেন। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ব্রিটেনের পার্লামেনেটর বাইরে ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে পরপর গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন পুলিশকর্মীরা। বন্দুকবাজকে গুলি করে নিকেশ করে পুলিশ।
পার্লামেন্ট ভবনের কাছের একটি সেতুর ধারে ছুরিকাঘাতে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে। খবর বিবিসি`র।
পার্লামেন্টের ভেতরে থাকা রাজনীতিক ও সাংবাদিকরা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ভবনের ভেতর থেকে তারা গোলাগুলির আওয়াজ পেয়েছেন।
এক ব্রিটিশ আইন প্রণেতা জানিয়েছেন, পুলিশকে ছুরি মেরে আহত করেছে এক ব্যক্তি। এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করেছে বলে জানা গেছে। তবে ওই ব্যক্তি জীবিত নাকি মৃত বা তার পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।
ঘটনার পরই দ্রুত পার্লামেন্ট ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। তার মুখপাত্র একথা নিশ্চিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পার্লামেন্ট সদস্যদের ভেতরে অবস্থান নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
