রুপপুর, মাসুমদিয়া ও ঢালারচর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী বাছাই

শেয়ার করুন:

শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ঃ রুপপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আয়োজনে রুপপুর, মাসুমদিয়া ও ঢালারচর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী বাছাই -এর জন্য ভবানীপুর মাহবুব ইন্সটিটিউট মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলাম-এর কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে তিন ইউনিয়নের রোকন, ইউনিয়ন আমির ও সেক্রেটারী, ওয়ার্ড আমির ও সেক্রেটারী, ইউনিট সভাপতি উপস্থিত ছিলেন। প্রথমে তিন ইউনিয়নের রোকনগণ গোপন ব্যালটে প্রার্থী বাছাই করার জন্য ভোট দেন। পরে পর্যায় ক্রমে ইউনিয়ন আমির ও সেক্রেটারী, ওয়ার্ড আমির ও সেক্রেটারী, ইউনিট সভাপতি এবং অন্যান্য নেতা-কর্মী গোপন ব্যালটে প্রার্থী বাছাই করার জন্য ভোট দেন । উক্ত কাউন্সিল পরিচালনা করেন বেড়া উপজেলা জামায়াতের আমির জনাব মাঃ মোঃ আতাউর রহমান এবং সার্বিক সহযোগীতা করেন রুপপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আমির মোঃ মোর্শেদ আলম খান ও সেক্রেটারী মোঃ সোলাইমান। অত্যান্ত সুশৃংখল ও শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে গোপন ব্যালটে প্রার্থী বাছাই শেষে ব্যালটগুলো তিনটি খামে বেড়া উপজেলা জামায়াতের আমির জনাব মাওলানা মোঃ আতাউর রহমান নিজ হেফাজতে রাখেন। কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে জেলা সেক্রেটারী জনাব মাওলানা আবদুল গাফফার চৌধুরী এবং উপজেলা সেক্রেটারি আবুল বাশার, রুপপুর ইউনিয়ন সভাপতি ইকরাম হোসেন, কাজী জাহিদ সেক্রেটারি রুপপুর ইউনিয়ন, মাসুমদিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল আলিম এবং ঢালারচর ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি, রুকন কর্মী বৃন্দও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: