রাস্তা যেন মরণ ফাঁদ!

শেয়ার করুন:

রাস্তা যেন মরণ ফাঁদ!


বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলার অন্তর্ভুক্ত আমিনপুর থানার নাটিয়াবাড়ি মোড় থেকে নাকালিয়া বাজার পর্যন্ত রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ উপজেলামূখী হাজার হাজার লোকজন যাতায়াত করে।রাস্তাটি নাটিয়াবাড়ি, চড়কান্দি, সিংহাসন, নতুন ভারেঙ্গা, কৈটোলা, নাকালিয়া গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তা। এমতাবস্থায় কোনো অসুস্থ রোগীকে এই রাস্তা দিয়ে জেলা সদর হাসপাতালে আনা নেওয়া কঠিন হয়ে পড়েছে। রাস্তাটি বর্তমানে বড় বড় খানা খন্দকের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটিতে বিভিন্ন স্থানে খানা খন্দকের গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের সময় প্রতিনিয়ত দূর্ঘনটনা ঘটছে। অত্র এলাকার বাসিন্দা মোঃ মাসুদ রানা ২ নং নতুন ভারেঙ্গা ইউনিয়নের মেম্বার বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কারের অভাবে খানা খন্দকের সৃষ্টি হয়ে যানবাহন ও লোকজন চলাচলে অনুপযোগী হয়ে পড়া সত্বেও কারো যেন কোন দায়ভার নেই। এ ব্যাপারে বেড়া উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম বলেন, রাস্তাটির বিষয়ে স্থানীয় এমপি এডভোকেট শামসুল হক টুকু মহোদয়কে অবহিত করা হয়েছে। যথা শীঘ্রই রাস্তাটি মেরামত করা হবে।

শেয়ার করুন: