মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে গতকাল রবিবার ২৮ আগস্ট রাত সাড়ে ১০টায় ১০পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম(৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। আশরাফুল ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত খইরুল ইসলামের ছেলে।
পুলিশসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার এস আই এরশাদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই রাতে ঘটনাস্থল থেকে আশরাফুলকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় পুলিশ আশরাফুলের সাথে থাকা ১০পিস ইয়াবা উদ্ধার করে।
থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশরাফুলকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ ( ২৯ আগস্ট) জেলা জেলহাজতে পাঠানো হয়েছে।
