মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মৎস অফিসে ২৪ জুলাই থেকে জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা মৎস অফিসার ও জাতীয় মৎস সপ্তাহ ‘২২ বাস্তবায়ন উপজেলা কমিটি, রাণীশংকৈল সদস্য সচিব রাকিবুল ইসলাম ও সহকারী মৎস্য অফিসার আব্দুল জলিল এ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে রাকিবুল ইসলাম লিখিত বক্তব্যে বাংলাদেশে মৎস সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই সাথে তিনি রাণীশংকৈল উপজেলার মৎস চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্যও দেন।উপজেলার মৎস সম্পদ উন্নয়নে জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে তিনি উপস্থিত সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অনান্য খবর
‘শেখ মুজিব কেবল বঙ্গের নন, ভারতেরও বন্ধু
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অকাল মৃত্যু না হলে এই উপমহাদেশে রাজনীতির ইতিহাস ভিন্নভাবে লেখা হতো বলে মনে…
ভাসানচর নিয়ে ইতিবাচক অবস্থানে জাতিসংঘ
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে শরণার্থীদের ভাসানচরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের আপত্তি ছিল। স¤প্রতি ভাসানচর ঘুরে এসে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে জাতিসংঘ।…
লকডাউনে নিম্ন আয়ের মানুষদের পাশে থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীর
কাল থেকে দেশব্যাপী ‘লকডাউন’ শুরু হলে এ সময়ে নিম্নআয়ভুক্ত হতদরিদ্র ও গরিবদের পাশে দাঁড়াতে নানা পরিকল্পনা করছেন জনপ্রতিনিধিরা। এরই মধ্যে…
