রাজশাহী ১৯ আনসার ব্যাটালিয়ান কর্তৃক শেখ রাসেল দিবস উৎযাপিত

শেয়ার করুন:

রাজশাহী ১৯ আনসার ব্যাটালিয়ান কর্তৃক শেখ রাসেল দিবস উৎযাপিত

এম এ খালেক খান : শেখ রাসেল দীপ্তি ময় নির্ভীক নির্মল দূর্জয়
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহীর পবায় অবস্থিত ১৯ আনসার ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত শেখ রাসেল দিবস যথাযথ ভাবে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে উৎযাপিত হয়েছে। এ দিবস পালন উপলক্ষে রাজশাহীর ১৯ আনসার ব্যাটালিয়ান সদর দপ্তরে এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে ব্যাটালিয়ান সদর দপ্তরের প্রশিক্ষণ হল রুমে শেখ রাসেলের জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় শেখ রাসেলের কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ১৯ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক পরিচালক মোঃ আব্দুল মজিদ ও সহকারী পরিচালক মোঃ আঃ আহাদ প্রমুখ। উক্ত সকল অনুষ্ঠানে অধিনায়ক, কোম্পানি কমান্ডার, আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ, বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রশিক্ষণার্থীগণ শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। আলোচনা সভায় বক্তারা শেখ রাসেল এঁর মেধা, মননশীলতা ও শিশুকালের  বিভিন্ন দিক উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সকল সদস্যদের ও শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্লাটুন কমান্ডার মোঃ আনসারুল্লাহ। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।

শেয়ার করুন: