এম এ খালেক খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহীর পবায় অবস্থিত ১৯ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আঃ মজিদ ২২ অক্টোবর পবা উপজেলার বিভিন্ন গ্রামের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ উপলক্ষ্যে পবার বিভিন্ন পূজা মন্ডপের পূজা অর্চনাকারী ও পূজা কমিটির সভাপতি, সেক্রেটারি ও অন্য সদস্যদের সাথে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। তিনি পূজা মন্ডপে নিয়োজিত আনসার ও ব্যাটালিয়ান সদস্যদের উদ্দেশ্যে আইন শৃঙ্খলা রক্ষা বিষয় সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঠিক ভাবে কাজ করতে তাদের প্রতি নির্দেশ দেন ১৯ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক পরিচালক মোঃ আব্দুল মজিদ। তিনি উপস্থিত সদস্যদের সমস্যাদি সম্পর্কে খোঁজ খবর নেন। পূজা মন্ডপে দায়িত্ব পালন কালে ইভটিজিং ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন। এ সময় অন্যদের পবা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯ আনসার ব্যাটালিয়ান সদস্য উপস্থিত ছিলেন। বিভিন্ন পূজা মন্ডপে আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার ভিডিপি সদস্য, নানা শ্রেণির মানুষ ও মিডিয়া কমী উপস্থিত ছিলেন।
