রাজশাহী আনসার ব্যাটালিয়ান অধিনায়কের দর্শনপাড়া ক্লাব পরিদর্শন

শেয়ার করুন:

 
এম এ খালেক পিভিএম : 
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহীর পবায় অবস্থিত ১৯ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোঃ আঃ মজিদ ২২ অক্টোবর পবা উপজেলার দর্শনপাড়া আনসার ভিডিপি ক্লাব সমিতি কার্যালয় পরিদর্শন করেন। এ উপলক্ষ্যে ক্লাব সমিতির  সভাপতি, সেক্রেটারি ও অন্য সদস্যদের সাথে ক্লাবের সার্বিক উন্নয়ন সম্পর্কিত নানা দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি  ক্লাবটির সদস্যদের সতেজকরণ প্রশিক্ষণে অংশ নেওয়ার বিষয় সম্পর্কে নানা দিক নির্দেশনা দেন। তিনি উপস্থিত সদস্যদের সমস্যাদি সম্পর্কে খোঁজ খবর নেন। পরিচালক গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার সহযোগিতা করার জন্য উপস্থিত ক্লাব কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি গ্রামে মাদক, ইফটিজিং, চোরা কারবারসহ যেকোন সামাজিক অবক্ষয় রোধে কাজ করতে ক্লাব সদস্যদের প্রতি আহবান জানান। তিনি ক্লাবের সকল সদস্যদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার আহবান জানান। তিনি সদস্যদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। তিনি সদস্যদের ছেলেমেয়েদের নিয়মিত পড়া লেখা করা ও তাদের শাক সবজি আবাদ, বৃক্ষ রোপণ, মৎস্য চাষ করার জন্য আহবান জানান। আলোচনা সভায় দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন ক্লাব সদস্যদের আত্ন কর্মসংস্থান সৃস্টির জন্য কাজ করার প্রতি আহবান জানান। তিনি আনসার ভিডিপি সংগঠনভূক্ত সদস্যদের সামাজিক সকল ভালো কাজের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় পবা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আকরাম হোসেন সাংগঠনিক উপদেশ মূলক বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য দেন। এ সময়  দর্শনপাড়া আনসার ভিডিপি ক্লাবের সভাপতি, সেক্রেটারি, অন্যান্য সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তি ও ১৯ আনসার ব্যাটালিয়ান সদস্য উপস্থিত ছিলেন। তিনি ক্লাব পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় স্থানীয় মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: