উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন ৩, রাজশাহী ডোমেইনের,রাজশাহী জোনের,কাটাখালি এরিয়ার খড়খড়ি শাখার কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ডিজিএম মোঃ মেজবাহুর রহমান তাঁর সাথে উপস্থিত ছিলেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান। পিকেএসএফের কর্মকর্তা ডিজিএম মোঃ মেজবাহুর রহমান ও টিএমএসএসের পরিচালক মোঃ মাহাবুবর রহমান রাজশাহীর টিএমএসএসের বোয়ালিয়া উপজেলার মেহেরচন্ডি গ্রামের ফুলতলা কেন্দ্র ও খড়খড়ি শাখা হতে ঋণের টাকায় প্রতিষ্ঠিত মোছাঃ রেখা খাতুনের গরু মোটাতাজা করণ প্রকল্প পরিদর্শন করেন। শাখার কার্যক্রম পরিদর্শন পরবর্তী ফুলতলা কেন্দ্রের সদস্য ও কর্মকর্তাদের সাথে ঋন বিতরন, খেলাপি,মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় ও টিএমএসএসের সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।টিএমএসএসের খড়খড়ি শাখার ম্যানেজার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পিকেএসএফের ডিজিএম মোঃ মেজবাহুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবর রহমান ও টিএমএসএসের অপারেশন ৩, রাজশাহী ডোমেইনের, ডোমেইন প্রধান এস এম বাবুল। প্রধান অতিথি খণ বিতরণের সময় সতর্কতা অবলম্বন করতে সদস্য ও কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি খেলাপি ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায়ে সদস্যদের সাথে যত্নশীল আচরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি ঋণের ঝুঁকিমুক্ত রাখার কৌশল নিয়েও সদস্যদের সাথে আলোচনা করেন।তিনি সংস্থার বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেন। মোঃ মাহাবুবর রহমান কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি সদস্যদের ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন। মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের রাজশাহী জোন প্রধান মোঃ নাজিবুল হক, কাটাখালী এরিয়া প্রধান মোঃ আমিনুল ইসলাম, ফুলতলা কেন্দ্রের সকল সদস্য, অভিভাবক ও এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ।
অনান্য খবর
উন্নয়ন কর্মযজ্ঞে বদলে যাচ্ছে খুলনা
শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে অর্থনৈতিক কার্যক্রম হবে গতিশীল খুলনা অঞ্চলে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত অনেক প্রকল্প…
বাংলাদেশের উন্নয়নে জাপানের সমর্থন অব্যাহত থাকবে:রাষ্ট্রদূত নাওকি
বঙ্গোপসাগর ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উন্নয়নে জাপানের সমর্থন অব্যাহত থাকবে। ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব নেয়ার বর্ষপূর্তি উপলক্ষে…
ঢাকায় টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালে ফ্রী-স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
এ কে খান : বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন…
