আব্দুল খালেক পিভিএম।।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবাগত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুন হাসান এনডিসি,পিএসসি এর বাহিনীতে যোগদান উপলক্ষে ২৮/৭/২২ তারিখ এক দরবার অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলার শফিপুর আনসার ভিডিপি একাডেমীতে অনুষ্ঠিত এ দরবারে নবনিযুক্ত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সারা দেশের বিভিন্ন ইউনিটের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন।দরবারে অনুষ্ঠিত আনসার ভিডিপি বাহিনী প্রধানের দেয়া দিক নির্দেশনার উপর বিশেষ গুরুত্বারোপ করে রংপুর রেঞ্জাধীন বাহিনীর সাংগঠনিক সকল ইউনিট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে ভার্চুয়াল সুদৃঢ় নির্দেশনা ভিত্তিক ব্যাখ্যায়িত বক্তব্য প্রদান করেন রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস। আনসার ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত নবাগত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এনডিসি,পিএসসি’এর সাংগঠনিক দিক নির্দেশনা মূলক যে বক্তব্য প্রদান করেন সে মোতাবেক দায়িত্ব পালন করার জন্য রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আঃ সামাদ তার রেঞ্জাধীন কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এ সময় রেঞ্জের সকল জেলা কমান্ড্যান্ট, ইউনিট প্রধান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও সকাল পর্যায়ের কর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন।
