রংপুর টিএমএসএসের কর্মশালা অনুষ্ঠিত
এ কে খান :
টিএমএসএস এর অপারেশান রংপুর ডোমেইন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৯ জুলাই রংপুর এ ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা দেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের আই ই এস এর সেক্টর প্রধান ডক্টর নিগার সুলতানা। কর্মশালায় টিএমএসএসের রংপুর ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া রংপুর ডোমেইনের আওতাধীন পরিচালিত টিএমএসএসের কর্মকান্ডের একটি প্রতিবেদন উপস্থাপন করেন। কর্মশালায় আলোচনা পর্যালোচনা শেষে উপস্থিত সকলেই চলতি অর্থ বছরে ঝুঁকি মুক্ত ঋণস্থিতি বৃদ্ধি করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মানিত নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম, তাঁর বক্তব্যে পরিকল্পনা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সবাই কে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি আরও বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশ ব্যাপী নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি এ প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের সময় উপযোগী পরিশ্রম করার আহবান জানান। এ সময় কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা রংপুর ডোমেইনে ২০২৫-২০২৬ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। কর্মশালায় রংপুর ডোমেইনের সকল জোনাল ম্যানেজার, আর এম ও শাখা প্রধানগন অংশ নেয়। এ সময় নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন