রংপুর আনসার ভিডিপি’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রংপুর আনসার-ভিডিপি’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
শেয়ার করুন:

রংপুর আনসার ভিডিপি’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
এ কে খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ ও রংপুর জেলা-আনসার ভিডিপি’র যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা অমর একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভাষা শহিদদের জীবনী ও তাদের অবদান সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস। অনুষৃঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন আনসার ভিডিপি রংপুর রেঞ্জ পরিচালক মোঃ শফিকুল আলম ও আনসার-ভিডিপি’র রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে সহকারী পরিচালক মোঃ ফারুক হোসাইন, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার সদস্যর প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে রেঞ্জ ও জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা অর্ধনমিত করা হয়। বাদ যোহর রংপুর নগরীর মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ভাষা শহীদগণের বিদেহী রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আনসার কমান্ডার আব্দুল জব্বারসহ সকল শহীদ পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল, পরিচালক মোঃ শফিকুল আলম ও সংগঠনের উধ্বতন কমকর্তা কর্মচারী ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: