রংপুরে রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

শেয়ার করুন:

এ কে খান :

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয় মাঠ চত্বরে রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহীয়সী নারীর কর্মময় জীবন সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন উত্তরবঙ্গের ঐতিহাসিক নারী যিনি নারী উন্নয়নের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত। যার জন্ম না হলে নারীর জ্ঞান গরিমা ও ক্ষমতায় অনেক পশ্চাৎপদ থাকতো। ফলশ্রুতিতে প্রজন্ম  জাতির অবস্থান অনেক পিছিয়ে থাকতো। এই মহীয়সী নারী ৯ ডিসেম্বর রংপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি বলেন বেগম রোকেয়ার জন্ম দিবস উপলক্ষে সরকার দিবসটি জাতীয়ভাবে নিয়মিত প্রতিপালন করে আসছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জনপদের অপর কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, দেশের শিক্ষা সম্প্রসারণের জীবন্ত কিংবদন্তি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, সমাজের সুবিধা বঞ্চিত নারীর ক্ষমতায়নে সহায়তাকারী, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম। তিনি বেগম রোকেয়ার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ইতিমধ্যে তিনি জাতীয় রোকেয়া পদকে ভূষিত, নারীর ক্ষমতায়নের জন্য স্বনির্ভর আদলে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী বহুপ্রকার-বহুমুখী কর্মযজ্ঞ পরিচালনা করছেন। রংপুর জেলাস্থ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মাঠে রোকেয়া দিবস পালন উপলক্ষে  বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অভাবনীয় ভাবে বাজেট বৃদ্ধি করা ও সম্ভাব্য ভূসম্পদ বরাদ্ধ দেওয়ার ঘোষণা দেন। আলোচনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শওকত আলী, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মহাবীর ‘শহীদ আবু সাঈদ’ ও রোকেয়া পদকে ভূষিত সমাজ সেবীকা ‘অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম’ দুই জনের নামে দুইটি চেয়ার স্থাপনের ঘোষণা দেন। অত্র রোকেয়া দিবসের আলোচনা সভায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নারীদের জন্য বেগম রোকেয়া অ্যাওয়ার্ড প্রবর্তনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের, বিভাগ প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, নানা শ্রেণির মানুষ, অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: