আব্দুল খালেক পিভিএম।।
উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন ৪, রংপুর ডোমেইনের,রংপুর জোনের অধীন মর্ডান শাখার কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ডিজিএম কার্যক্রম মোঃ মেজবাহুর রহমান।তাঁর সাথে ছিলেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান। পিকেএসএফের কর্মকর্তা ডিজিএম মোঃ মেজবাহুর রহমান ও টিএমএসএসের পরিচালক হেম অপারেশন মোঃ মাহাবুবর রহমান টিএমএসএসের রংপুর মর্ডান শাখার অধীন কেন্দ্র ও শাখা হতে ঋণের টাকায় প্রতিষ্ঠিত গরু মোটাতাজা করণ প্রকল্প পরিদর্শন করেন।শাখার কার্যক্রম পরিদর্শন পরবর্তী কেন্দ্রের সদস্যদের সাথে ঋন বিতরন,মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় ও টিএমএসএসের সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
টিএমএসএসের এ শাখা হতে খণ নিয়ে তাদের কি কি উন্নতি হচ্ছে তারা বিষয় গুলো অবগত হন। মতবিনিময়ে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পিকেএসএফের ডিজিএম মোঃ মেজবাহুর রহমান, টিএমএসএসের হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবর রহমান ও টিএমএসএসের অপারেশন ৪,রংপুর ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান।প্রধান অতিথি খণ বিতরণের সময় সতর্কতা অবলম্বন করে সদস্যদের মধ্যে ঋন বিতরণ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি খেলাপি ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায়ে সদস্যদের সাথে যত্নশীল আচরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি ঋণের ঝুঁকিমুক্ত রাখার কৌশল নিয়েও সদস্যদের সাথে আলোচনা করেন।তিনি সংস্থার বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেন। হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য আহবান জানান।তিনি সদস্যদের ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন। বক্তারা সম্ভাবনাময় সদস্যদের সার্বিক সহযোগিতা করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। মতবিনিময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের রংপুর জোন প্রধান,এরিয়া প্রধান,শাখা প্রধান,কেন্দ্রের সকল সদস্য,সদস্য অভিভাবক ও এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ।
