এম এ খালেক খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কর্তৃক আয়োজিত আনসার ভিডিপি শিক্ষাবৃত্তি-২০২৩ প্রাপ্ত আনসার ভিডিপি’র সদস্য-সদস্যার ছেলেমেয়েদের এসএসসি,সমমান ও এইচএসসি, সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বৃত্তির অর্থ,ক্রেষ্ট, সনদ,বইপত্র বিতরণ এবং বাহিনীর অফিস স্টাফ ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় সমাবেশ পুরস্কার-২০২৩ উপলক্ষ্যে অনুদানের অর্থ,ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান ২০ জুন বাহিনীর রংপুর জেলার মাহিগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃত্তি,অনুদানের অর্থ,ক্রেস্ট,সনদ পত্র, বইপত্র ও সম্মাননা সনদ প্রদান করেন ও উপস্থিত সবার উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাহিনীর রংপুর রেঞ্জের,রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম পিভিএমএস।অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের ছেলে মেয়েদের এসএসসি ও সমমান এবং
এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন ছাত্র ছাত্রীর মধ্যে এসএসসি-১০০০০ টাকা,এইচএসসি-১২০০০ টাকা করে মোট ২,২৮,০০০ টাকা, অসমাপ্ত আত্মজীবনী,শেখ মুজিব আমার পিতা,আমি রাসেল বলছি,বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা,বিশ্বের সংক্ষিপ্ত ইতিহাস এই ৫টি বই এর ১টি করে সেট,ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।একই সাথে ইউনিটের ১৬ জন অফিস স্টাফ ও ব্যাটালিয়ন আনসারের মধ্যে অনুদানের অর্থ,ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি সংশ্লিষ্ট সকলকে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার মিশনারী ও ভিশনারী উদ্দেশ্য ও দৃঢ় অঙ্গিকার নিয়ে গড়ে ওঠা ও দেশ গড়ার আহবান জানান।অনুষ্ঠানে রংপুর বিভাগের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী-ছাত্রীদের অভিভাবকবৃন্দ,সুবিধা ভোগী সদস্য,সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারী,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,টিআই পুরুষ,মহিলা,ইউনিয়ন দলপতি,দলনেত্রী,মনিটরিং মাঠকর্মী,গনসংযোগ সহকারী, ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
