মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে অর্থ প্রদান

শেয়ার করুন:
হবিগঞ্জ  প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এ শ্লোগানকে বুকে ধারণ করে  হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের পক্ষ থেকে বন্যার্ত মানুষের পাশে থাকার জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে অর্থ প্রদান করা হয়েছে।  
বুধবার(২৯জুন) বিকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের হাতে বন্যার্ত মানুষের সাহায্যের জন্য মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন অত্র কলেজের প্রিন্সিপাল মোঃ জাহির উদ্দিন।  
এ সময় আরও উপস্হিত ছিলেন মৌলানা আছাদ আলী ডির্গ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মো: মোজাম্মেল হক তালুকদার,  সহকারী অধ্যাপক শাহ ফরাসুল ইসলাম,  প্রভাষক মো:মুর্শেদ কামাল, মুশফিক হোসেন সেলিম, মোঃ ওয়াহিদুর রহমান,  মো: রাসেল মিয়া,  হাসিনা আক্তার,  শর্মিলী পাল,  সোনামনি দাশ প্রমুখ। 
এ সময় হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ পরিবারকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে , ইতোপূর্বে মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের পক্ষ থেকে লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্হ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা ।

শেয়ার করুন: