আসাদুজ্জামান বিকাশ : রাজধানী বনানীতে রবিবার ২৩শে ফেব্রুয়ারী দুপুর ৩ টার সময় টি এন্ড টি মাঠে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষদের মাঝে খাবার বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা, সাবেক ছাত্র নেতা ও ব্যবস্থাপনা পরিচালক মিরর গ্রুপ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন ব্যবস্থাপনা পরিচালক মিরর গ্রুপ এর সার্বিক ব্যবস্থাপনায় খাবার বিতরণ অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে তিনি বলেন বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। বিগত করনা মহামারির সময় ত্রাণ সামগ্রী,সেনেটারী,মাস্ক,ঔষধ ও শীত বস্ত্র সহ প্রয়োজনীয় উপকরন বিতরন করেছি। অসহায় মানুষদের বিপদ, আপদে সবসময় পাশে দাড়াই, আগামিতেও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন রেজাউল হক বাচ্চু সভাপতি স্বেচ্ছাসেবক দল বনানী থানা, মাসুম সদস্য সচিব ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, মাসুদ রানা, ইমরান চৌধুরী, শুভ মোল্লা, শাকিলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
মিরর গ্রুপের উদ্যোগে বনানীর আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণ
