কামরুজ্জামান টিপু,
রবিবার সন্ধ্যায় ৫:৫০ মিনিটে শারদীয় দূর্গা উৎসব -২০২২ উপলক্ষে কাশীনাথপুর বাজার পূজা পরিদর্শন করেন জাতীয় সংসদের মাননীয় ডেপুুুুটি স্পিকার জনাব, শামসুল হক টুকু এমপি মহোদয়। ডেপুটি স্পিকার বলেন,“ধর্ম যার যার উৎসব সবার”। তিনি তার বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্দির ও মÐপে সরকারি অনুদানের কথা উল্লেখ করেন এবং বিশ^শান্তি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আসিফ শামস্ রঞ্জন, মেয়র বেড়া পৌরসভা ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বেড়া উপজেলা শাখা, মীর মনজুর এলাহী, চেয়ারম্যান কাশীনাথপুর ইউনিয়ন, কামরুজ্জামান টিপু সাধারণ সম্পাদক কাশীনাথপুর প্রেস কøাব, মোঃ আলম মোল্লা সাধারণ সম্পাদক কাশীনাথপুর বনিক সমিতি, শ্রী বিপুল সাহা সাধারণ সম্পাদক কাশীনাথপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদ। বিপুল সাহা বলেন কাশীনাথপুরে সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে। আরও উপস্থিত ছিলেন আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম অফিসার ইনচার্জ সাঁথিয়া থানা, পাবনা ও এস.আই. ইমতিয়াজ আহমেদ ইনচার্জ কাশীনাথপুর পুলিশ ফাঁড়ি।
