মহিলা বিষয়ক অধিদপ্তরের (আইজিএ) প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন

শেয়ার করুন:

মহিলা বিষয়ক অধিদপ্তরের (আইজিএ) প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন

ছহিউল ইসলাম শিপন : মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় সংশোধনী) প্রকল্পে কর্মরত নিয়োগকৃত ৪৩১ টি উপজেলার ৮৫২ জন বিভিন্ন ট্রেডের প্রশিক্ষককে প্রকল্প শেষে কর্মক্ষেত্রে বহাল এবং পদ সৃজনপূর্বক রাজস্বখাতে স্থানান্তরের “মানববন্ধন” করছেন এই প্রকল্পের কর্মচারীবৃন্দ।

আজ ১২/০৬/২০২৩ তারিখ রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় মহিলা বিষয়ক অধিদপ্তর এর সামনে মানববন্ধন করেন উক্ত প্রতিষ্ঠানের প্রশিক্ষক । ৮৫২ জন প্রশিক্ষক এমন একটি প্রকল্পের সহায়ক যে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব গৃহীত “নারী ক্ষমতায়ন” এর প্রধান একটি প্রকল্প। যার প্রধান উদ্দেশ্য নারীদের বেকারত্বের দূরীকরণ এবং উদ্যোক্তা তৈরি করা। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৮৪ হাজারের অধিক নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে। প্রকল্পের এই সফলতার অন্যতম কারিগর এই প্রশিক্ষকবৃন্দ। প্রকল্প সফলতার মুখ দেখলেও প্রকল্প যে জনবলের মাধ্যমে সফল সে জনগণের একাংশ প্রশিক্ষক আজ আমরা ব্যর্থ। ৩০ শে জুন আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এই প্রকল্পে যদি ৮৪ হাজারের বেশি বেকারত্ব দূরীকরণ করা হয়েছে, কিন্তু সফলতার অন্যতম ৮৫২ জন জনবল আজ বেকার হতে যাচ্ছে।মানববন্ধনের উপস্থিত প্রশিক্ষকদের কাছ থেকে জানা যায়, তারা শুধু প্রকল্পের কাজ নয়, আমরা উপজেলা মহিলা বিষয়ক অফিসের কম্পিউটার অপারেটর এর পাশাপাশি সকল কাজে দক্ষতার সাথে সহযোগিতা করে আসছি। পাবনার সুজানগর উপজেলার প্রশিক্ষক ফুড প্রসেফি ফারহানা ববি বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপজেলা পর্যায়ে মোট ৪৩১ টি উপজেলায় ৮৫২ জন প্রশিক্ষক কর্মরত আছি তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই প্রকল্প বাতিল না করে আমাদের নীতিমালা ২০১৮ অনুযায়ী পদসৃজনপূর্বক রাজস্ব খাতে স্থানান্তর করে আমাদের ৮৫২টি পরিবারকে বাঁচার রাস্তা করে দেন। তারা আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত মহৎ উদ্যোগ নারীর ক্ষমতায়ন সফল হোক। এই আইজিএ প্রকল্প সফল হোক। এই আইজিএ প্রকল্প চলমান রাখতে জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

শেয়ার করুন: