মহিলাসহ নতুন মুখ ৩ জন ॥ বেড়ায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

শেয়ার করুন:

আরিফ খাঁন, স্টাফ রিপোর্টার :
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পাবনার বেড়া উপজেলার আ.লীগের মনোনয়ন বোর্ড বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠিয়েছেন।
পাবনা বেড়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টি আগের চেয়ারম্যান ও ৩টি নতুন চেয়ারম্যান হিসেবে নৌকা প্রতিক পেয়েছেন। যারা নৌকা প্রতিক পেয়েছেন তারা হলেন- চাকলা ইউনিয়নের ফারুক হোসেন, রুপপুর ইউনিয়নে আবুল হাসেম উজ্জল, পুরাণভারেঙ্গা এ.এম রফিকউল্লাহ, নতুনভারেঙ্গা আমজাদ হোসেন, কৈটোলা শওকত হোসেন মাস্টার, হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে, মুস্তাফিজুর রহমান, নতুন মুখ হিসেবে যে তিনজন এসেছেন তারা হলেন- জাতসাখিনী ইউনিয়নে মোছা. আনোয়ারা আহম্মেদ, ঢালারচর ইউনিয়নে, মমিনুর রহমান মমিন, মাশুমদিয়া ইউনিয়নে মো. শহিদুল হক নেতা শহীদ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ২০২২ এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন: