মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে বে- সরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ১৩ই ডিসেম্বর ২০২৩ আশা মাসুন্দিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র পাবনা (বেড়া) তে এক দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।উক্ত ক্যম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মো শহিদুল হক শহীদ। বিশেষ অতিথি ছিলেন আশা কাশিনাথপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো:জাহাঙ্গীর আলম। এছাড়াও এলাকার আরও গন্যমান্য ব্যাক্তি বগ ও সাধারণ সেবাপ্রাথীরা উপস্থিত ছিলেন।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা:মো:মেহেদি হাসান, হেলথ সেন্টার ইনচার্জ আশা মাসুন্দিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র। ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৭৫ জন রোগী কে ফ্রী চিকিৎসা সেবা এবং ১৫০ জন রোগীর ফ্রি ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ সহ প্রায় তিন শতাধিক মানুষকে সেবা প্রদান করা হয়। এছাড়াও স্বাস্থ্যসেবা বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। আশা ঋন দান কমসূচীর পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপি সহ নানা সামাজিক কমসুচী পরিচালনা করে যাচ্ছে ।
অনান্য খবর
মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ডক্টর হোসনে আরা বেগম এর শুভেচ্ছা
এম এ খালেক খান : বাংলাদেশের গণমানুষের হৃদয়ের প্রিয় জননেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সফল মন্ত্রী, মহান স্বাধীনতা যুদ্ধের বীরসেনানী…
দেশি-বিদেশি প্রতিক্রিয়াকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ
দুর্গাপূজার সময় এবং পরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় দেশি-বিদেশি প্রতিক্রিয়াকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে…
প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডিগ্রি দেবে ঢাবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বলে মনে করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, মানবতাবাদী,…
