মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বুধবার (১০ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা,আ’লীগ সভাপতি সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, অধ্যক্ষ মহাদেব বসাক,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদী।তিনি তার বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন তথ্য ও কার্যক্রম তুলে ধরেন।রাণীশংকৈল উপজেলাসহ জেলায় এ অধিদপ্তরের অভিযান চলমান আছে মর্মে তিনি জানান। ইউএনও তার বক্তব্যে সরকারি কর্মকর্তাদের অভিযানের পাশাপাশি ভোক্তাদেরকেও সঠিকভাবে পণ্যদ্রব্য ব্যবহার করার পরামর্শ দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইউপি চেয়ারম্যান আবুল কালাম, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, প্রমুখ।
অনান্য খবর
মালয়েশিয়া যাচ্ছে পঞ্চগড়ের আলু
দেশের সীমানা পেরিয়ে এখন বিদেশে রপ্তানি হচ্ছে পঞ্চগড়ের আলু। মালয়েশিয়ায় রপ্তানি হওয়ার পাশাপাশি নেপাল, ভূটানসহ বিশ্বের অন্যান্য দেশেও জেলার…
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গত মঙ্গলবার…
তরমুজের নতুন জাত উদ্ভাবন
দেশেই বীজ উৎপাদন সম্ভব এমন দুটি তরমুজের নতুন জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর বিজ্ঞানীরা। বারির সবজি…
