ভূমিকম্পে লণ্ডভণ্ড মেক্সিকোতে মৃতের সংখ্যা দুইশো ছাড়িয়েছে

শেয়ার করুন:

 

ক্ষতিগ্রস্ত ভবন।

নিরাপদ আশ্রয়ের খোজে মানুষ
নিরাপদ আশ্রয়ের খোজে মানুষ

 

সাত মাত্রার চেয়ে বেশি শক্তিশালী এ ভূমিকম্পে রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন, যার মধ্যে রয়েছে একটি স্কুল যেখানে আটকা পড়েছে অনেক শিশু।
৭.১ মাত্রার ভূমিকম্পে যখন মেক্সিকো কেঁপে উঠলো তখন দেশটির মানুষ আসলে অংশ নিচ্ছিলো ভূমিকম্পের মহড়ায়।

আবার ৩২ বছর আগে এ দিনেই এক ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিলো মেক্সিকো।

যদিও দেশটি একটি ভূমিকম্প প্রবণ একটি এলাকায় আর এ মাসের শুরুতেই দেশটির দক্ষিণে ৮ মাত্রার এক ভূমিকম্পে নিহত হয়েছিলো ৯০ জন।

তবে এবার কেন্দ্রস্থলে সাত মাত্রার চেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক হওয়ার আশংকা করা হচ্ছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী মেক্সিকো সিটির চেয়ে মাত্র ৭৫ মাইল দূরে।

শুধু মেক্সিকো সিটিতেই এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৯।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *