আরিফ খান, স্টাফ রিপোর্টার আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে দেশের ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে পাবনা বেড়া উপজেলা প্রশাসন এক প্রেস ব্রিফিং করেছেন।
রবিবার (২৪ এপ্রিল) দুপুর বারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী’র সভাপতিত্বে বেড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এ প্রেস ব্রিফিং এ জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার পূর্বশর্ত ছিল গরীব, অসহায় মানুষের বাসস্থান সৃষ্টি। ১৯৭২ সালে ২০ ফেব্রুয়ারী তিনি নোয়াখালী জেলার (বর্তমান লক্ষীপুর) চরপোড়াগাছা গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীনদের গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন।
জাতির পিতার স্বপ্ন পুরনে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষনা বাস্তবায়য়নের লক্ষ্যে আগামী ২৬.০৪.২০২২ খ্রিঃ. রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ৩য় পর্যায়ে সারা বাংলাদেশে ৩২,৯০৪ টি ঘর উদ্বোধন করবেন। সারা দেশের ন্যায় এ উপজেলায় ৩য় পর্যায়ে ৫০ টি ঘর ২শতক জমির কুবলিয়ত সহ অভ্যান্তরিত রাস্তা সুপেয় পানি ও বিদ্যুৎ সংযোগ সহ উদ্বোধন করা হবে এবার ঈদে জনগনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে এ ঘরগুলি গৃহহীনদের মাঝে বিতরণ করা হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারন অংশ গ্রহণ করবেন। ৩য় পর্যায়ে ৫০টি পরিবারের অনুমানিক ২০০ জন গৃহহীন সদস্য পাবে মাথা গোজার ঠাঁই। ফলে ঐ পরিবার হয়ে উঠবেন আত্মপ্রত্যয়ী এবং খুঁজে পাবেন নিজের পায়ে দাঁড়ানোর অবলম্বন। বাসগৃহ গুলো খুবই টেকসই আধুনিক সুযোগ সম্বলিত। এখন পর্যন্ত বেড়া উপজেলায় ১ম পর্যায়ে ২০টি , ২য় পর্যায়ে- ৫০টি এবং উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ০২টি সহ সর্বমোট- ৭২টি বাসগৃহ উপকারভোগীদের মাঝে জমির কুবলিয়ত সহ গৃহ হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে খাস জমিতে উপজেলার বিভিন্ন স্থানে আরো ১০০ টি গৃহ নির্মাণ কাজ চলমান এবং জাতসাখিনী ইউনিয়নের শিবপুর মৌজায় জমি ক্রয়ের মাধ্যমে ২০টি সর্বমোট ১২০টি গৃহ নির্মাণ কাজ চলমান আছে। পরে উপস্থিত সাংবাদিকদেরকে উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী প্রত্যেককে বিশেষ শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে জায়নামাজ উপহার দেন।
