ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক বলেছেন, বাংলাদেশ সফলভাবে কভিড-১৯ মহামারী মোকাবিলা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে। সম্প্রতি শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে তিনি এমন প্রশংসা করেন বলে বাসসকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। চিঠিতে ভুটানের রাজা বলেছেন, ‘আপনার (শেখ হাসিনা) বিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে কভিড মহামারী মোকাবিলা করেছে এবং স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে চিঠিটি পাঠানো হয়েছে। ভুটানের চতুর্থ রাজা চিঠিতে আরও বলেছেন, ‘মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং ‘তাশি ডেলেক’ জানাতে চাই। বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক এবং বন্ধুত্ব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সরকার যে অবদান রেখেছে সে জন্য ভুটানের সরকার ও জনগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
অনান্য খবর
বঙ্গবন্ধুর বিশ্বনেতা হয়ে ওঠার ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আজ এক অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে প্রকাশিত “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক…
আগামী প্রজন্মকে পরিচ্ছন্ন হয়ে ওঠার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর
আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিক দিক থেকে পরিচ্ছন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশ্ব…
তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত বাতিলের দাবি প্রজ্ঞার
তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত বাতিলের দাবি প্রজ্ঞার তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির মতামত গ্রহণের জন্য স্টেকহোল্ডার সভা আয়োজনের…
