যেকোনো ইস্যুতেই হোক না কেন যখনই দিল্লীতে আসি ভারতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত (His Excellency High Commissioner of Bangladesh to India) এর সঙ্গে সামান্য সময় নিয়ে হলেও সাক্ষাৎ করতে দারুণ ইচ্ছে হয়। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের স্তর, অবস্থান নিয়ে আলোচনা করতে আগ্রহ হয়। এবার সফর সঙ্গী আমার স্বামী আলহাজ্ব প্রফেসর মোঃ আনছার আলী তালুকদার দিল্লীতে এসে ডিপ্লোমেটিক এরিয়ায় চাণক্যপুরীতে যাওয়ার তোড়জোড় দেখে আমার প্রতি দারুণ বিব্রত, তাঁর কথা টিএমএসএস কে সবার সঙ্গে, বাংলাদেশ সরকারের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে সম্পর্কের স্তর নির্ণয় করা, সম্পর্ক মেরামত করাতে গুরুত্ব না দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের প্রতি প্রলুব্ধ হওয়া সাজে না, মানায় না। দেশের উত্তর জনপদের বগুড়া জেলার একটি গ্রামে পাঁচতারা হোটেল করে হোটেল অবকাঠামোতে ইন্ডিয়ান ভিসা সেন্টার করে প্রায়শই ভারতীয় রাষ্ট্রদূত, ডিপ্লোমেটগণের সহিত সম্পর্ক উন্নয়নের আগ্রহ দেখেছি। সম্পর্ক উন্নয়নের জন্য পক্ষগণের সমহারে জয়জয়কার অবস্থা আবশ্যক। মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সাহেবের সহিত, উপ-রাষ্ট্রদূত মোহাম্মদ নূরুল ইসলাম এর সহিত ঘন্টাভর আলোচনা করে বাংলাদেশের দূর ভবিষ্যৎ যেন দারুণ ভালো হয়, সেই নিবেদন করেছি। আমার সাথে উপস্থিতি ছিলেন টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম ও আমার একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
যাত্রা শুরু ১১০০ শয্যার করোনা হাসপাতালের
রাজধানীর মহাখালীতে ২২২টি আইসিইউসহ মোট এক হাজার ১০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করেছে ডিএনসিসির করোনা হাসপাতাল। গতকাল রবিবার দুপুরে এই…
বগুড়ায় গাক কর্তৃক আচরণগত পরিবর্তন ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বগুড়ায় গাক কর্তৃক আচরণগত পরিবর্তন ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এম এ খালেক খান,পাবনা দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয়…
পাট নিয়ে আশাবাদের কথা জানালেন প্রধানমন্ত্রী
বিশ্বব্যাপী পাটের বহুবিধ ব্যবহার অনেক বেড়েছে। পাটের কদর এখন মার্কিন যুক্তরাষ্ট, যুক্তরাজ্যসহ সকল সমৃদ্ধ দেশে বৃদ্ধি পেয়েছে। বিলেতে রাণীর…
