এ কে খান :
বর্তমান সরকারের শাসনামলে দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মিথ্যাচার ও ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনার কার্যালয়ের হামলা ও বাংলাদেশের পতাকা অবমাননা করায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিরা এক প্রতিবাদ সভা ও রেলী করেছে। রবিবার ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রেলীটি বের হয়ে ১০ কিলোমিটার জুরে রেলিটি বগুড়ার মাটিডালি হয়ে শহর প্রদক্ষিন করে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক হোসেনা আফরোজা এর নিকট একটি স্বরাকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন পুঞ্জ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ জিহাদ, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম ও কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবাইয়া রিফাত রিয়া প্রমুখ। রেলিতে টিএমএসএসের আওতাধীন পরিচালিত পুন্ড্র বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দশ হাজার ছাত্র, জনতা ও শিক্ষক, কর্মকর্তা এই রেলিতে অংশ নেয়। রেলীর নেতৃত্ব দেন বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবতন ও নারী উন্নয়নের অগ্রদূত বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক, বর্তমান যুগের আলোকবতিকা, প্রখ্যাত নারী সংগঠক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডক্টর হোসেন আরা বেগম। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর চিত্র রঞ্জন মিশ্র, টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডাক্তার মোঃ মতিউর রহমান, টিএমএসএসের উপদেষ্টা ও ট্রস্টিজের সদস্য আয়সা বেগম, ফয়জুনাহার, মোঃ রাকিবা সুলতানা, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সুজন শাহ-ই ফজলুল, অর্থ পরিচালক আবু জাহিদ মোহাম্মদ জোগলুল পাশা, রেজিস্টার ডক্টর এস জে আনোয়ার জাহিদ, বিওটি সমন্বয়ক খোরশেদ আলম, উপ-পরিচালক সংযোগ ও প্রশাসন মোহাম্মদ জাহেদুল আলম, টিএমএসএস এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, টিটিইআই এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিহান ইসলাম, টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ মোঃ ইসরাইল হোসেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
