বুলবুল হাসান : বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার ও এসআই আরিফের অনুসন্ধানী টিমের নেতৃত্বে হারনো ফোন জিডি মূলে উদ্ধার করে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুল মালিকের হাতে হস্তান্তর করা হয়।
উপজেলার নতুনভারেঙ্গা গ্রামের মো. সুমনের vvivo কোম্পানির ফোন কিছুদিন আগে হারিয়ে যায়। গত ১২/০১/২০২২ খ্রিস্টাব্দ তারিখে তিনি বেড়া মডেল থানায় জি ডি করেন। মঙ্গলবার বিকাল ৪ টায় বেড়া মডেল থানার অনুসন্ধানি টিমের নেতৃত্বে আমিনপুর থানার আমিনপুর মধ্যপাড়া নামক স্থান হতে ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ফোন ফিরে পাওয়ায় সুমন ওসি সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
