বেড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত-১

শেয়ার করুন:

আরিফ খান, স্টাফ রিপোর্টার: পাবনার বেড়া উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের চাকলা মোল্লা বাড়ী বাসষ্ট্যান্ডে (রয়েল ডাচ) বাসের ধাক্কায় মো. বাচ্ছু (৫০) নিহত হয়েছেন।
রবিবার (২৯ মে) সকাল সাড়ে আটটার দিকে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্য হয়। নিহত বাচ্ছু উপজেলার চাকলা পুর্বপাড়া গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গুড়িগুড়ি বৃষ্টিতে রাস্তা পার হচ্ছিলেন বাচ্ছু। ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী রয়েল ডাচ বাসটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাচ্ছু মারা যায়। তবে বাসটিকে আটকানো সম্ভব হলেও ড্রাইভার পালিয়ে যান।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে যানজট নিয়ন্ত্রণ করি। তবে এবিষয়ে মাধপুর হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলে তিনি জানান।

শেয়ার করুন: