বেড়ায় বিভিন্ন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : পাবনার বেড়া উপজেলার বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় প্রায় অধিকাংশ কলেজে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেড়া সরকারি কলেজ, বেড়া মঞ্জুর কাদের মহিলা কলেজ, আলহেরা একাডেমি, মাশুন্দিয়া ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজ, কাশিনাথপুর মহিলা কলেজ ও নাটিয়াবাড়ি ধোবাখোলা করোনেশন স্কুল এন্ড কলেজে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-ভিসি ড. আমিনউদ্দিন মৃধা।
নাটিয়াবাড়ির ধোবাখোলা করোনেশন স্কুল এন্ড কলেজে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ও জাতসাখিনী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক।
এদিকে মাশুন্দিয়া-ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ও আওয়ামীলীগের নেতা আব্দুল আজিজ খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাশুমদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক শহিদ, রুপপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মোল্লা, গভর্নিং বডির সদস্য নাজমুল আলম মোল্লা। কলেজের শিক্ষক আবু শামা ও আরিফুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম বিশ্বাস।
উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে কলেজ কর্তৃপক্ষ বরণ করে নেন।
