বেড়ার রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষক করোনায় আক্রান্ত

শেয়ার করুন:

বেড়া প্রতিনিধি : বেড়া উপজেলার নগরবাড়ি ঘাট সংলগ্ন রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের করোনা পজেটিভ। আক্রান্ত শিক্ষকরা হলেন- শামীমা আক্তার, মহব্বত আলী ও ইফফার আরা।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন তাদের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৪ নভেম্বর করোনা টেস্ট করে শামীমা পারভীনের শরীরে পজেটিভ ধরা পড়ে। পরবর্তীতে ১৬ নভেম্বর স্কুলের বাকি ৭ জন শিক্ষক টেস্ট করতে গেলে আরও দুইজন শিক্ষক মহব্বত আলী ও ইফফাত আরার পজেটিভ ধরা পড়ে।
এ খবর জানাজানি হলে গত দুই দিন ধরে শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। স্কুলের কার্যক্রম এই মুহূর্তে বন্ধ রাখার জোর দাবী জানিয়েছেন অভিভাবকসহ স্থানীয় সচেতন মহল।
বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলবো। তিনি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিলে এই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করে দেয়া হবে।
তিনি আরও বলেন, আক্রান্ত ৩ শিক্ষককে কমপক্ষে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন: