বেড়া শ্রমজীবী ও দুঃস্থ কল্যাণ সংস্থায় আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং কোর্সে’র শুভ উদ্বোধন

শেয়ার করুন:


বেড়া শ্রমজীবী ও দুঃস্থ কল্যাণ সংস্থায় আউটসোর্সিং/ ফ্রিল্যান্সিং কোর্সে’র শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, আরিফ খান : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক পাবনা বেড়া উপজেলার চাকলা গ্রামে শ্রমজীবী ও দুঃস্থ কল্যাণ সংস্থায় আউটসোর্সিং/ ফ্রিল্যান্সিং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল এগাড়োটায় উক্ত প্রতিষ্ঠানের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রমজীবী ও দুঃস্থ কল্যাণ সংস্থা (S.D.K.S) এর নির্বাহী পরিচালক ডাঃ নাছির উদ্দিন ময়নুল এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বেড়া মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) অরবিন্দ সরকার। আমন্ত্রীত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চাকলা ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার, চাকলা ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মতিন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ‘‘দিশারী আইটি সেন্টার’’ কম্পিউটার প্রশিক্ষণের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন সহ উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
জানা যায়, শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আউটসোর্সিং/ ফ্রিল্যান্সিং এর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক, আত্ম উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে’র উদ্যোগ গ্রহন করেছে। এখান থেকে প্রশিক্ষণার্থীরা গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্স, ওয়েব ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্স, কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স, ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং কোর্স এর প্রশিক্ষণ দেয়া হবে। এখানে প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রী তে দেওয়া হবে বলে জানা যায়। এসময় অতিথীবৃন্দ তাদের বক্তব্যে জানান, এখান থেকে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আউটসোর্সিং/ ফ্রিল্যান্সিং কোর্স করে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবে এবং সুন্দর এই উদ্যোগকে তারা ধন্যবাদ ও স্বাগতম জানান।

শেয়ার করুন: