কামরুজ্জামান টিপু : আজ ২৯ মে ২০২২ অনুষ্ঠিত বেড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রেড়া বি বি স্কুল মাঠেশুরু হয় সকাল ১১ ঘটিকার সময়। পবিত্র কোরান তেলওয়াত ও জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকতা শুরু করেন। বিভিন্ন প্রার্থীর গণ মিছিলে উপস্থিত হন হাজারও নেতাকর্মি। কেন্দ্রীয় নেতা নেত্রীর আগমনে সম্মেলন সফল ও সার্থক হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী ডাঃ রোকেয়া সুলতানা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অথিতিঃ জননেতা এস এম কামাল হোসেন সাংগাঠনিক, বাংলাদেশ আওয়ামী লীগ, সৌয়দ আবদুল আওয়াল শামীম কার্য্যকারী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ সহ আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট সামসুল হক টুকু এমপি মহদয় সরাষ্ট্র মন্ত্রানালয় স্থায়ী কমিটির সভাপতি, রেজউল হক বাবু সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ আমিনপুর থানা শাখা ও চেয়ারম্যান বেড়া উপজেলা পরিশদ, মাহাবুবুল আলম বাচ্চু পৌরসভার মেয়র সাঁথিয়া বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবিন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন ও পাবনা জেলা যুবলীগের নেত্রীবৃন্দ।
আজকের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন ডাঃ রোকেয়া সুলতানা,
সভাপতি ঘোষিত হন এডভোকেট আসিফ শামস্ রঞ্জন ও সাধারণ সম্পাদক, প্রভাষক অধ্যাপক আবু সাঈদ।
