বেড়ার নতুন ভারেঙ্গায় ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:


বুলবুল হাসান, বেড়া (পাবনা) প্রতিনিধি : বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায়  নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বর প্রাঙ্গণে এ সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সবুর আলী। 
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বেড়া মডেল থানার এস আই মোঃ আরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব, নতুন ভারেঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি  শ্রী অসিত ঘোষ, রাকসা বাজার কমিটির সভাপতি আলমগীর হোসেন, রাকসা বাজার মাদ্রাসার সহঃপ্রধান শিক্ষক ইদ্রিস আলী, সাংবাদিক সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  প্রমুখ।
বিশেষ অতিথির পক্ষে বক্তব্যে  এস আই আরিফুল ইসলাম বলেন সামাজিক সম্প্রতির মাধ্যমে সমাজ থেকে মাদক মুক্ত করতে হবে। মাদক সেবন ও ব্যবসায়ীয়দের উদ্দেশ্যে বলেন  ভালো হয়ে জান না হলে এলাকা ছাড়ুন অন্যথায় জেলখানায় পুরে রাখবো।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইউনও মোঃ সবুর আলী  বলেন, সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সমাজের যাবতীয় অসংগতি যাবতীয় খারাপ জিনিস প্রতিহত করা যায়। আমরা নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য যে সকল জিনিস ক্ষতিকর তা পরিহার করে  আমাদের পারস্পারিক শ্রদ্ধাবোধ পারস্পারি ভালোবাসা বাড়িয়ে দিয়ে সমাজের উন্নয়ন করবো। আমাদের সমাজে বিভিন্ন  ধর্ম  ও জাতির লোক বসবাস । এই সমাজে বসবাসরত সকল  সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক ভালোবাসা ও সহযোগিতার মনোভাব হলো সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি। সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি মাধ্যমে আমরা একে অপরের মঙ্গল কামনা করবো। 

শেয়ার করুন: