বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি :উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলীর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে এবং বেড়া থানা পুলিশের এস আই মোঃ আরিফুল ইসলাম ও এ এস আই মোঃ আনোয়ার হোসেনের সংগীয় ফোর্স সহকারে শনিবার ২ রা জুন উপজেলার বনগ্রামে অভিযান পরিচালনা করা কালে এক ব্যাক্তি কে গাঁজা সেবনের সময় যৌথ অভিযান দল তাকে আটক করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় এক জন কে গাঁজা সেবন রত অবস্থায় আটক করা হয়। আটক কৃত মোঃ মোঃ জয় ওরফে হাসান আলী (২৮)পিতা মোঃ আইয়ুব আলী গ্রাম বনগ্রাম সরদার পাড়া থানা বেড়া জেলা পাবনা । গাঁজা সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬( ৫) ধারা মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শত টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না বলেন যুব সমাজকে মাদক মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে প্রশাসন সব সময় সোচ্চার। এ অভিযান অব্যাহত থাকবে।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ ( সদ্য যোগদান কৃত) মোঃ আসাদুজ্জামান বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এটা বাস্তবায়নে ও বেড়া কে মাদক মুক্ত রাখতে অভিযান চলমান থাকবে।
