বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণে মোবাইল কোর্টে মিস্টান্ন ভান্ডার কে জরিমানা। বৃহস্পতিবার ১৪ জুলাই বিকেলে বেড়া উপজেলার নির্বাহী অফিসার সবুর আলীর দিক নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে বেড়া মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে হাটুরিয়া বাজার এলাকার সুগন্ধা মিস্টান্ন ভান্ডার ও মোহন গঞ্জ বাজার এলাকার নাঈম মিস্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্সবিহীনভাবে হোটেল পরিচালনা করা, নোংরা মিষ্টির রস ব্যবহার করে মিষ্টি তৈরী করার অপরাধে দুই টি মিষ্টির দোকানে জরিমানা করা হয়।অভিযানে দুই জনকে অভিযুক্ত করা হয় সেই সাথে দুই টি পৃথক মামলা করা হয়। অভিযুক্ত প্রত্যেকে চার হাজার টাকা করে সর্বমোট ৮০০০/=(আট হাজার টাকা) জরিমানা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, হোটেল মালিকদের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আরো বলেন উপজেলার সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে। এলাকার মানুষের কাছে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রিজু তামান্না বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। তাঁর কর্মকান্ডে এলাকার মানুষ দারুন সন্তষ্ট, কাজের প্রতি প্রজ্ঞাবান এই রিজু তামান্নাকে অনেকেই এলাকার জন্য একটি আশির্বাদ হিসেবে মনে করছেন।
অনান্য খবর
প্রতিপক্ষকে ফাঁসাতে ভাগ্নেকে গলাকেটে হত্যা :: সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, শেরপুর জেলা প্রতিনিধি:প্রতিপক্ষকে চাপে ফেলে অবৈধ আগ্নেয়াস্ত্র ও হত্যা মামলা থেকে বাঁচতে আপন ভাগ্নেকে গলাকেটে হত্যার…
বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন শুরু
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউবের খনন শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের…
প্রবাসী কল্যাণ ব্যাংকে আরও ৫০০ কোটি টাকা আমানত দেবে সরকার
প্রবাসী কল্যাণ ব্যাংকে আরও ৫০০ কোটি টাকা আমানত দেবে সরকার করোনা ক্রান্তিকালে দেশের রেমিটেন্স যোদ্ধাদের কথা ভুলেননি…
