আরিফ খান, স্টাফ রিপোর্টার : পাবনা বেড়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক মানবজমিন পত্রিকার বেড়া উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান বকুলকে প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে। রোববার (৩ এপ্রিল) ডাকযোগে পাঠানো চিঠির মাধ্যমে অজ্ঞাত ব্যক্তি এই হুমকি দিয়েছেন। হুমকিতে তাঁকে সম্প্রতি গঠন হওয়া বেড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক পদ থেকে সরে যেতে বলা হয়েছ। তা না হলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বেড়া মডেল থানায় সাইদুর রহমান বকুল গতকাল (সোমবার, ৪ এপ্রিল) সাধারণ ডায়রি (জিডি) করেছেন। বেড়া মডেল থানা ও সাইদুর রহমান বকুল সূত্রে জানা যায়, গত রোববার (৩এপ্রিল) সাইদুর রহমান বকুলের নামে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বেড়া বাজারর মোল্লা ইলেকট্রিকের ঠিকানায় ডাক বিভাগের পিয়ন একটি খাম পৌঁছে দেন। খামটি খুলে তাতে প্রাণনাশের হুমকি দেওয়া চিঠিটি তিনি পান। চিঠিতে লেখা রয়েছে ‘রোজার মধ্যে তোর খেলা শেষ। আমাদের ক্লাবটি নষ্ট করার জন্য তোদের উদ্যোগ সফল হতে দেওয়া হবে না। আহবায়ক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিস। অন্যথায় যে কোনো সময় জীবনটা চলে যেতে পারে। ইতি- তোর জম।’ চিঠি পাওয়ার পর জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সাইদুর রহমান বকুল বেড়া মডেল থানায় গতকাল (সোমবার, ৪ এপ্রিল) একটি সাধারণ ডায়রি করেন। তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় বেড়া প্রেসক্লাবের সদস্যরা নিন্দা জানিয়েছেন ও অবিলম্বে হুমকিদাতা ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘সাংবাদিক সাইদুর রহমান বকুলকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তাঁর অভিযোগটি সাধারণ ডায়রি হিসেবে গ্রহণ করা হয়েছে। দোষী ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ উল্লেখ্য বেড়া প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে গত ৩০ মার্চ কমিটি ভেঙ্গে দিয়ে মো. হাফিজুর রহমানকে আহ্বায়ক এবং মো. ওমর সরকার ও সাইদুর রহমান বকুলকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের মধ্যে এই কমিটি ভোটের মাধ্যমে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে।
অনান্য খবর
কথিত যতন সাহাকে হত্যা বলে চালিয়ে দেওয়া ভিডিওটি ভুয়া
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের জনৈক যতন সাহাকে নির্মমভাবে…
পাবজি, ফ্রি ফায়ার গেম বন্ধ করল বিটিআরসি
দেশে পাবজি, ফ্রি ফায়ারসহ বিপজ্জনক ইন্টারনেট গেম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন-বিটিআরসি। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-লাইকির…
মানব পাচার রোধে জিরো টলারেন্সে সরকার
মানবপাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। পাচাররোধে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনকে। নেয়া হয়েছে দ্রুত বিচারসহ আরও…
