আরিফ খান, স্টাফ রিপোর্টার বেড়ায় অনুমোদহীন বেকারিতে অভিযান চালিয়ে ১৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৪মে) উপজেলার কৈতলা ইউনিয়নের মাছখালি বাজারের “সুলতান খাজা” নামক ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালান বেড়া সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার জানান,উপজেলার মাছখালি বাজারের আনোয়ার হোসেন বাবুর মালিকানাধীন ওই অনুমোদনহীন কারখানাটিতে দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ও ক্ষতিকর রং ক্যামিক্যাল মিশ্রিত বিভিন্ন প্রকার খাদ্যপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রি করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পুলিশ কারখানাটিতে অভিযান চালায়। এ সময় কারখানার মালিক বিএসটিআইয়ের অনুমোদন দেখাতে ব্যর্থ হন। এ সময় আদালত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন প্রকার রং ও ক্যামিকল ব্যবহার করে খাদ্য দ্রব্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কারখানার মালিকে১৫ হাজার টাকা জরিমানা আদায় করে কারখানাটি সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে বিএসটিআইয়ের অনুমোদন সাপেক্ষ কারখানাটি খাদ্য উৎপাদন করতে উপদেশ দেয় আদালত। পরে কারকাখানা থেকে উদ্ধার করা বিপুল পরিমান বিস্কুট,পাওরুটিসহ নানা খাদ্যসামগ্রী পুড়িয়ে ধ্বংস করা হয়।
