বীরমুক্তিযোদ্ধা প্রয়াত মাজেদ আলী খানের স্মরণসভা

শেয়ার করুন:

বীরমুক্তিযোদ্ধা মাজেদ আলী খানের শোকসভা

কামরুল ইসলাম : দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির উদ্দোগে প্রতিষ্ঠাতা-সভাপতি মো. আবুল কাশেম প্রামাণিক এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা রতনগঞ্জ হাই স্কুলের সাবেক সভাপতি, বেড়া উপেজলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, পাবনা জেলা শিক্ষক সমিতির কাযকরী কমিটির সাবেক সদস্য, নতুনমীরপুর সরকারি প্রাথমিক বিদালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মাজেদ আলী খানের স্মরনে এক স্মরণ সভা লাইব্রেরির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সায়েম প্রামাণিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গনি, বীরমুক্তিযোদ্ধা রশিদ সরদার, সুশীল সমাজ, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি সদস্য মিলন উল্লাহ, লাইব্রেরির উপদেষ্টা, সকল সদস্য এবং এলাকার যুবক সমাজ উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম বীর মুক্তিযোদ্ধা মাজেদ আলী খানের কর্মজীবমের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্বারী আকবর আলী খাঁন।
এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আব্দুল বাতেনের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হলেও তিনি অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি।

শেয়ার করুন: