বিক্রির শীর্ষে এখনো হুমায়ুন আহমেদের বই

শেয়ার করুন:

humayan

মৃত্যুর প্রায় পাঁচ বছর পরও হুমায়ুন আহমেদই এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় লেখক, এবারের বইমেলাতেও তার বইগুলোই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, বলছেন প্রকাশকরা।

তাদের মতে, বাজারে কাটতির দিক থেকে হুমায়ুন আহমেদের জায়গা নেবার মতো কোন লেখক এখনো বাংলাদেশে নেই।

ঢাকার বাংলা একাডেমির প্রাঙ্গণে অমর একুশে বই মেলা শুরু হয়েছে প্রায় তিন সপ্তাহ হলো। এবারের মেলায় বইয়ের বিক্রি কেমন? এ প্রশ্ন নিয়ে কথা হয়েছিল ঢাকার অন্যতম শীর্ষস্থানীয় প্রকাশক মাজহারুল ইসলামের সাথে।

তিনি বলছিলেন, বই বিক্রি ভালো হচ্ছে এবং গত বছর দুয়েকের চাইতে বেশিই হচ্ছে। এখন যেভাবে বই বিক্রি হচ্ছে তা ঠিক থাকলে আগের বারের চাইতে সব প্রকাশনীর বিক্রিই ১৫ থেকে ২০ শতাংশ বেশি হবে – বলেন মি. ইসলাম।

কোন ধরণের বই সবচেয়ে বেশি বিক্রি হয়? এ প্রশ্নের জবাবে মাজহারুল ইসলাম বলেন, উপন্যাসই সবচেয়ে বেশি বিক্রি হয়, এবং তার মধ্যে হুমায়ুন আহমেদের বইই সবচেয়ে বেশি চলে।

এছাড়া কলি প্রকাশনির জহুরল ইসলাম বলেন, “আশা করি এবছর বই বিক্রয় বেশি হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *