বাসাইল নির্বাচনে কমিশন কথা রেখেছে: কাদের সিদ্দিকী

শেয়ার করুন:

বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী রাহাত হাসান চার হাজার ৭৪২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রহিম আহমেদ পেয়েছেন চার হাজার ৬২১ ভোট। উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি এনামুল করিম ওরফে অটল পেয়েছেন চার হাজার ৩৫৪ ভোট। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৮ হাজার ৪৩৭ ভোটারের মধ্যে ১৩ হাজার ৭১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৭৫ শতাংশ। এবারের নির্বাচনে মেয়র পদে তিনজন, ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করেন1

বুধবার (২১ জুন) রাতে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ভোট গণনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেছেন তিনি। এসময় তার দলের কয়েশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, যে যেখানেই ভোট দিয়ে থাকেন; তারা বিজয়ী প্রার্থীকেই ভোট দিয়েছেন। বিজয়ীপ্রার্থী তাদের জন্য সব সময় কাজ করবে। বাসাইল শত বছরের পুরানো উপজেলা আগামী নির্বাচনে এটি ইতিহাস হয়ে থাকবে। একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষে এখনও আছি আগামীতেও থাকবো।

শেয়ার করুন: