মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীত উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুন্নি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন। (২৫ জুন) শনিবার সকালে উপজেলার গোয়ালকারী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মুন্নি আক্তার ওই গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে ও বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন। তাৎক্ষণিক ভাবে আহতদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়দের বরাতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানায়, লাহিড়ী থেকে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় হঠাৎ নিহত মুন্নি রাস্তায় চলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায় আরো চারজন আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালক ও আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। আহতদের মধ্যে বাকি দুইজন বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
অনান্য খবর
আসছে অক্সফোর্ডের আরো ১৩ লাখ টিকা
অপেক্ষার অবসান হতে যাচ্ছে অক্সফোর্ডের এক ডোজ টিকা গ্রহণকারীদের। শনি ও মঙ্গলবার দেশে আসছে অক্সফোর্ডর ১৩ লাখ টিকা। বাদ পড়া…
সাঁথিয়ায় ট্রাক চাপায় ভ্যান চালক যুবক নিহত
আরিফ খান, স্টাফ রিপোর্টার: পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের চাড়া বটতলা এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় মো. এখলাস (১৮) নামে এক…
বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ কর্তৃক ত্রৈমাসিক পত্রিকা পুলিশ বার্তার মোড়ক উন্মোচন
এম এ খালেক খান পিভিএম : বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ১জুন গাইবান্ধা জেলা পুলিশের ত্রৈমাসিক পত্রিকা-পুলিশ…
