বানিয়াচং থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং থানা পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। সোমবার (২৩ মে) দুপুরে থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও ১৫টি ইউনিয়নের চৌকিদারি প্যারেডে গ্রাম পুলিশদের সাথে তথ্য আদান প্রদানসহ থানা আঙ্গিণায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন তিনি।
আগমনের শুরুতেই ফুলেল শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এবং পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।
