হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৯ জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, এসিল্যান্ড ইফফাত আরা জামান ঊর্মি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, মিজানুর রহমান খান, মোঃ রেখাছ মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, চেয়ারম্যান আব্দুল আহাদ, মোঃ আরফান উদ্দিন, মোঃ ফরিদ মিয়া,
সাদিকুর রহমান, নাসির উদ্দিন চৌধুরী, হাফেজ মোঃ শামরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, শাহ মাসউদ কুরাইশী মক্কী ও প্রকৌশলী জয় কুমার দাশ প্রমুখ। জরুরী সভায় উপজেলার সকল দফতরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বন্যায় যেসব ইউনিয়নের জনগণ বেশি ক্ষতিগ্রস্ত সেসব মানুষদের অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণসহ সরকারি সুযোগি-সুবিধা পৌঁছে দেওয়ার প্রতি গুরুত্বারূপ করা হয়। আর তাছাড়া উপজেলায় ১৫টি আশ্রয়ণ প্রকল্প প্রস্তুত রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে নিকটস্থ সরকারি/বেসরকারি বিদ্যালয়গুলোতেও আশ্রয় নিতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি ও স্বাস্থ্য সুরক্ষায় মেডিক্যাল টীমও থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, এ বন্যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ জনগণের কাছাকাছি থাকতে হবে। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের তালিকা তৈরি করে দোরগড়ায় সাহায্য-সহযোগিতা পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের সাথে দলীয় নেতাকর্মীসহ বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।2 Attachments
